ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। Logo পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর মোঃ আরাফাত সিকদার (১৯), পিতা- মোঃ হোসেন সিকদারকে গ্রেফতার করা হয়েছে Logo মহিপুরে দাখিল মাদ্রাসায় বিতর্কিত নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগের জন্য মানববন্ধন।। Logo ‎নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কুয়াকাটা খানবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ।
আজকের শিরোনামঃ

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

  • আপডেট সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
  • ৪৯৭ বার পড়া হয়েছে

নির্ভুল বার্তা ডেক্সঃ

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

পরিবেশ সংরক্ষণ, শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলার লক্ষ্যে সারাদেশে বাস্তবায়িত হচ্ছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি। এ কর্মসূচির আওতায় দেশের প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান অথবা বাড়ির আঙিনায় অন্তত একটি করে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ ও নির্দেশনা দেওয়া হয়েছে।

এরই ধারাবাহিকতায় ২৯ জুন ২০২৬ তারিখে মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

এর অংশ হিসেবে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা কর্মসূচিতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করেন।

বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্য রক্ষা করে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই প্রতিটি শিক্ষার্থীর অন্তত একটি করে গাছ রোপণ এবং তার পরিচর্যার অভ্যাস গড়ে তোলা সময়ের দাবি।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানান, শিক্ষার্থীদের পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলা এবং সবুজ বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও বিদ্যালয়ে নিয়মিত বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণমূলক কার্যক্রম পরিচালনা করা হবে।

‘একজন শিক্ষার্থী, একটি গাছ’—এই অঙ্গীকার বাস্তবায়নের মাধ্যমে সবুজ, সুন্দর ও টেকসই বাংলাদেশ গড়ে তোলাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা।

‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির অংশ হিসেবে মহিপুর কো-অপারেটিভ মাধ্যমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ

আপডেট সময় : ০২:৫৫:২৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬