ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। Logo পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর মোঃ আরাফাত সিকদার (১৯), পিতা- মোঃ হোসেন সিকদারকে গ্রেফতার করা হয়েছে Logo মহিপুরে দাখিল মাদ্রাসায় বিতর্কিত নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগের জন্য মানববন্ধন।। Logo ‎নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কুয়াকাটা খানবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ।
আজকের শিরোনামঃ

‎কলাপাড়ায় মাদকমুক্ত করার দাবীতে মানব বন্ধন

  • আপডেট সময় : ১১:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬
  • ৪৮৭ বার পড়া হয়েছে

নির্ভুল বার্তা ডেক্সঃ
‎ কলাপাড়া উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের মেলাপাড়া আবাসন এলাকাকে মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় বাসিন্দারা। রবিবার (৭ জুন) বিকেলে আবাসন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে আবাসনের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন ইব্রাহিম হাওলাদার, ফাতেমা বেগম, সাহিদা বেগম, ময়না বেগম, মেলাপাড়া আবাসনের সভাপতি মো. নাসির হাওলাদার, আব্দুল লতিফ এবং মো. ফোরকান হাওলাদার।

বক্তারা অভিযোগ করেন, একটি চক্র দীর্ঘদিন ধরে আবাসন এলাকায় মাদক কেনাবেচা ও সেবনের সঙ্গে জড়িত। ফলে এলাকার সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা হুমকির মুখে পড়ছে। মাদকের কারণে তরুণ সমাজ বিপথগামী হওয়ার আশঙ্কাও প্রকাশ করেন তারা।
‎
স্থানীয়দের দাবি, আমির হোসেন নামে এক ব্যক্তি প্রায় ৬ থেকে ৭ বছর ধরে তার বড় বোনের বাসায় বসবাস করে ঝালমুড়ি বিক্রির আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করছেন। এছাড়া তিনি রাতে বিভিন্ন ব্যক্তিকে নিয়ে মাদক সেবনের আসর বসান বলেও অভিযোগ করেন এলাকাবাসী।

এ বিষয়ে এলাকাবাসী গণস্বাক্ষর সংগ্রহ করে কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তাদের অভিযোগ, একাধিকবার হাতেনাতে আটক করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সোপর্দ করা হলেও অভিযুক্ত ব্যক্তি তার কর্মকাণ্ড থেকে বিরত হননি। বরং স্থানীয়দের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, মাদক শুধু ব্যক্তি নয়, পরিবার ও সমাজকেও ধ্বংস করে। তাই আবাসন এলাকার ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হলে মাদকের বিরুদ্ধে এখনই কঠোর অবস্থান নিতে হবে।

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় এলাকাবাসী দ্রুত মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং মেলাপাড়া আবাসনকে মাদকমুক্ত ঘোষণা করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।

স্থানীয় সচেতন মহলের মতে, মাদক নির্মূলে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সমন্বিত উদ্যোগই পারে মেলাপাড়া আবাসনের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনতে।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা।

‎কলাপাড়ায় মাদকমুক্ত করার দাবীতে মানব বন্ধন

আপডেট সময় : ১১:০৮:৫৭ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২৬