ঢাকা ০৯:১০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা। Logo পটুয়াখালী থানা পুলিশের বিশেষ অভিযানে পেশাদার চোর মোঃ আরাফাত সিকদার (১৯), পিতা- মোঃ হোসেন সিকদারকে গ্রেফতার করা হয়েছে Logo মহিপুরে দাখিল মাদ্রাসায় বিতর্কিত নিয়োগ বাতিল ও স্বচ্ছ নিয়োগের জন্য মানববন্ধন।। Logo ‎নাতনী সাথী (২০) কর্তৃক আপন দাদীকে নির্যাতনের অভিযোগ। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ১৭৫ (একশত পচাত্তর) পিচ ইয়াবা এবং মাদক বিক্রয়লব্ধ টাকা সহ ০২ (দুই) জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার Logo কুয়াকাটা খানবাদ ডিগ্রি কলেজে নবীন বরণ উৎসব। Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযানে ৩৪(চৌত্রিশ) পিচ ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের পরপরই মামলা রুজু করা হয়েছে। Logo সরকার আসে সরকার যায়,  দীর্ঘ ৩০ বছরেও নির্মান হয়নি নীলগন্জের পাখিমারা খালের স্হায়ী সেতু,যোগাযোগ সংকটে কৃষি পন্য Logo মহিপুর থানা পুলিশ কর্তৃক বিশেষ অভিযান পরিচালনা করিয়া ১০ (দশ) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo কুয়াকাটায় সমুদ্রে বিলীন হওয়া জমি ভিতরে দাবী করে দখল ও ঘর নির্মাণের অভিযোগ।
আজকের শিরোনামঃ

কলাপাড়ায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : ০৭:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • ৪৯২ বার পড়া হয়েছে

কলাপাড়া প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে উপকূলীয় অঞ্চল রক্ষা, জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত এবং আন্তর্জাতিক জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি তহবিল-এর কার্যকর বাস্তবায়নের দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) বিকেল সাড়ে ৪টায় উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের হাজীপুরে সোনাতলা ব্রিজের ওপর বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি (সিআরএসএস)-এর ‘নিরাপদ জীবন-জীবিকা’ প্রকল্পের আওতায় যুব স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক দাতা সংস্থা কার্ক ইন অ্যাক্টি (কিয়া) দ্য নেদারল্যান্ডসের সহায়তায় আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীরা “Climate Justice Now”, “Loss and Damage Fund কার্যকর করতে হবে এখনই”, “আমাদের বাঁচান, উপকূল বাঁচান” এবং “জলবায়ু পরিবর্তনের বোঝা নয়, ন্যায্য অধিকার চাই”সহ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন প্রদর্শন করেন।

মানববন্ধনে প্রকল্প ব্যবস্থাপক বাসুদেব গুহ, অর্গানাইজার এলবাট শোভন বিশ্বাস, সাথী রায়, ফিল্ড ফ্যাসিলিটেটর মাসুম বিল্লাহ, রাবেয়া আক্তার, যুব স্বেচ্ছাসেবক দলের সদস্য সামিউল ইসলাম, মো. শাহিন, মেশকাত, ইতি বিশ্বাস, মারিয়া ও তামান্নাসহ অন্যান্য সদস্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, বাংলাদেশের উপকূলীয় জনগোষ্ঠী জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, নদীভাঙন ও লবণাক্ততার মতো দুর্যোগে বারবার ক্ষতিগ্রস্ত হলেও এই সংকট সৃষ্টিতে তাদের কোনো ভূমিকা নেই। উন্নত ও শিল্পোন্নত দেশগুলোর অতিরিক্ত কার্বন নিঃসরণই বৈশ্বিক জলবায়ু সংকটের প্রধান কারণ। তাই ক্ষতিগ্রস্ত দেশ ও জনগোষ্ঠীর জন্য জলবায়ু ন্যায়বিচার নিশ্চিত করতে হবে এবং জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি তহবিল দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়ন করতে হবে।

তারা আরও বলেন, নিরাপদ জীবন ও জীবিকার অধিকার নিশ্চিত করতে ক্ষতিগ্রস্ত উপকূলীয় জনগোষ্ঠীর জন্য পৃথক জলবায়ু তহবিল গঠন, ন্যায্য ক্ষতিপূরণ প্রদান এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের কার্যকর উদ্যোগ জরুরি। একই সঙ্গে তরুণদের জলবায়ু সচেতনতা বৃদ্ধি ও দুর্যোগ-সহনশীল সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

জনপ্রিয় সংবাদ

ডিবি পরিচয়ে তুলে নিয়ে নির্যাতন: আব্বা ডেকেও রেহাই পেলেন না ছাত্রদল নেতা।

কলাপাড়ায় জলবায়ু ন্যায্যতার দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০৭:৫১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬