ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo কুয়াকাটায় জমি দখলের অভিযোগ, মহিপুর থানায় লিখিত আবেদন Logo ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে অভিভাবক ঐক্য ফোরাম নেতৃবৃন্দের মত বিনিময় Logo ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ১২৬ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার Logo মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার Logo কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকার বরাদ্দে ৩০ হাজার ‘পার্সেন্টেজ’ দাবির অভিযোগ Logo পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন Logo শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  Logo কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা। Logo ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আজকের শিরোনামঃ

বঙ্গোপসাগরে মেঘমালা সৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

  • আপডেট সময় : ১০:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬
  • ৫২২ বার পড়া হয়েছে

নির্ভুল বার্তা ডেক্সঃ

উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর বেশ উত্তাল রয়েছে। সাগরের ছোট-বড় ঢেউ তীরে এসে আছড়ে পড়ছে।

গতকাল থেকে পটুয়াখালী জেলার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পটুয়াখালী, বরিশাল, খুলনা, নোয়াখালী ও কক্সবাজারসহ দেশের ১১টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। তাই এসব এলাকার নদী বন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এ ছাড়া উপকূলীয় এলাকায় এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় পায়রা বন্দরসহ দেশের সব সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধরা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

মহিপুর মৎস্য আড়ৎ সমবায় সমিতির সাবেক সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ফজলু গাজী জানান, সাগরে বর্তমানে মাছ শিকারের ওপর সরকারি নিষেধাজ্ঞা বহাল থাকায় সব মাছধরা ট্রলার আগে থেকেই নিরাপদে ঘাটে নোঙর করা আছে। ফলে সাগরে কোনো ট্রলার আটকা পড়ার আশঙ্কা নেই।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখলের অভিযোগ, মহিপুর থানায় লিখিত আবেদন

বঙ্গোপসাগরে মেঘমালা সৃষ্টি, পায়রা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

আপডেট সময় : ১০:৪৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৮ জুন ২০২৬