নির্ভুল বার্তা ডেক্সঃ
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে অভিভাবক ঐক্য ফোরাম নেতৃবৃন্দের মত বিনিময় : সারা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন স্হগিত করায় উদ্ভুত পরিস্থিতি নিয়ে আজ ১৭ অক্টোবর শনিবার দুপুর বার ঘটিকায় বকশীবাজারস্হ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড,ঢাকা’র চেয়ারম্যান এর দপ্তরে অভিভাবক ঐক্য ফোরাম এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ জিয়াউল কবির দুলু ও সাধারন সম্পাদক মো: সেলিম মিয়ার সাথে ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আক্তারুজ্জামান এর মত বিনিময় করেন। নেতৃদ্বয় সাম্প্রতিককালে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডির ও ম্যানেজিং কমিটির নির্বাচন স্হগিত করা সংক্রান্ত জারি করা পরিপএ দ্রত প্রত্যাহার করে সারাদেশে স্কুল কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির নির্বাচন ঘোষণার দাবি জানান। অন্যথায় অভিভাবকরা আইনগত পদক্ষেপসহ আন্দোলনের কর্মসূচি ঘোষণা দিতে বাধ্য হবে। এর জবাবে চেয়ারম্যান মহোদয় নেতৃবৃন্দকে অবহিত করেন যে, বিগত সরকারের আমলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার প্রবিধানমালার সংস্কার কার্যক্রম চলছে এবং এ সংক্রান্ত সংশোধনীয় প্রবিধানমালা শিক্ষা মন্ত্রনালয়ে প্রায় দেড়মাস আগে দাখিল করা হয়েছে। কিন্তু মন্ত্রনালয়ের সংশ্লিষ্ট উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের ব্যস্ততায় সংশোধিত প্রবিধানমালা চুড়ান্ত করতে না পারায় নির্বাচন স্হগিতের পরিপএ জারি করতে বাধ্য হয়েছি। সরকার অতিদ্রুত এ বিষয়টি চুড়ান্ত করে নির্বাচনের ব্যবস্থা করা হবে। তিনি অভিভাবক ঐক্য ফোরাম এর নেতৃবৃন্দের দায়িত্বশীল কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন এবং শিক্ষা ক্ষেত্রের অনিয়ম দূর্নীতির বিরুদ্ধে সোচ্চার থাকার পরামর্শ দেন।












