নির্ভুল বার্তা ডেক্সঃ
পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার চন্পাপুু ইউনিয়নে ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের ছাএীরা হঠাৎ অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে।
আজ ৩০-০৯-২০২৬ খ্রি ১৪:০০ ঘটিকায় পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ চন্পাপুর ইউনিয়নে ধানখালী এম ইউ মাধ্যমিক বিদ্যালয়ের মোসাঃ সানজিদা আক্তার ১০ম শ্রেণী পিতা সোহেল মোল্লা হঠাৎ ক্লাস চলাকালীন সময়ে অসুস্থ হয়ে পড়লে ক্লাসের বান্ধবীরা তাকে ধরে সেবা করার চেষ্টা করলে যারা যারা তাকে স্পর্শ করেন সকলে ছাএীরা অসুস্থ হয়ে পড়েন। কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি হয়েছেন ২০ জন ছাএী।
পটুয়াখালী’র কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালে ভর্তি হন চিকিৎসা চলমান রয়েছে। উল্লেখ্য কলাপাড়া উপজেলা চিকিৎসকদের মাধ্যমে জানা গেছে রোগটি হলো HCR এর পূর্ণরূপ হলো Hysterical Conversion Reaction (হিস্টেরিক্যাল কনভার্সন রিঅ্যাকশন)
গ। উক্ত ঘটনার সংবাদ শুনে পটুয়াখালী-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন এমপি এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান কলাপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে অসুস্থ ছাত্রীদের সঠিক চিকিৎসা ও সেবা দানের পরামর্শ প্রদান করেন।
*ছাত্রীদের নাম নিম্নে দেওয়া হইল*
১) নিপা দশম শ্রেণী
২)রিমা দশম শ্রেণী
৩)চাপলি বেগম দশম শ্রেণী
৪)জান্নাতি বেগম দশম শ্রেণী
৫) তমা আক্তার দশম শ্রেণী
৬)শিরিনা বেগম নবম শ্রেণী
৭)তামান্না নবম শ্রেণী
৮)স্বর্ণা আক্তার সপ্তম শ্রেণী
৯)আসমা আক্তার নবম শ্রেণী
১০) মিম নবম শ্রেণী
১১) রাহিমা নবম শ্রেণী
১২)আশা মনি নবম শ্রেণী
১৩)স্বর্ণা নবম শ্রেণী
১৪)মারজিয়া অষ্টম শ্রেণী
১৫)আখি মনি অষ্টম শ্রেণী
১৬)মিম ষষ্ঠ শ্রেণি
১৭) মিতু আক্তার ষষ্ঠ শ্রেণি
১৮)মেঘলা অষ্টম শ্রেণী
১৯)মোরশেদা বেগম স্কুলের আয়া
২। *পর্যালোচনা:*
উক্ত ঘটনার প্রাথমিকভাবে জানা যায়, বিদ্যালয়ের ৫ম তলার শ্রেণিকক্ষে অতিরিক্ত গরম ও বদ্ধ পরিবেশের কারণে একজন ছাত্রী অসুস্থ হয়ে পড়ার পর তাকে সহায়তা করতে গিয়ে পর্যায়ক্রমে অন্যান্য ছাত্রীরাও অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকদের প্রাথমিক পর্যবেক্ষণে ঘটনাটি Hysterical Conversion Reaction (HCR)-এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে জানা গেছে। বর্তমানে অসুস্থ শিক্ষার্থীদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।










