ঢাকা ০৯:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo কুয়াকাটায় জমি দখলের অভিযোগ, মহিপুর থানায় লিখিত আবেদন Logo ঢাকা জেলা ডিবি (দক্ষিণ)-এর অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার Logo ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের সাথে অভিভাবক ঐক্য ফোরাম নেতৃবৃন্দের মত বিনিময় Logo ঢাকা জেলা ডিবি (উত্তর)-এর অভিযানে ১২৬ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার Logo মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার Logo কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকার বরাদ্দে ৩০ হাজার ‘পার্সেন্টেজ’ দাবির অভিযোগ Logo পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন Logo শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  Logo কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা। Logo ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
আজকের শিরোনামঃ

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

  • আপডেট সময় : ০৯:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬
  • ৫০৪ বার পড়া হয়েছে

মহিপুর প্রতিনিধি:

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের উপকূলে একটি মৃত বিরল প্রজাতির সামুদ্রিক ফাইলফিশ (Filefish) ভেসে এসেছে।

রোববার (১৯ জুলাই) বিকেলে চর গঙ্গামতি সমুদ্রসৈকতে মাছটি দেখতে পান কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর সদস্য জলিল। পরে তিনি সংগঠনের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান।

জলিল জানান, মোটরসাইকেলে করে চর গঙ্গামতি এলাকায় গেলে সমুদ্রতীরে বালুর ওপর অদ্ভুত আকৃতির মাছটি পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, রাতের জোয়ারের পানিতে মাছটি ভেসে এসেছে।

কুয়াকাটা উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা)-এর আহ্বায়ক কেএম বাচ্চু বলেন, মাছটি সম্ভবত রাতের জোয়ারে ভেসে এসেছে। আমাদের এলাকায় এ ধরনের মাছ আগে দেখিনি। খবর ছড়িয়ে পড়লে অনেক পর্যটক ও স্থানীয় মানুষ মাছটি দেখতে ভিড় করেন।

এ বিষয়ে ব্লু অ্যাকশন ফান্ডের অর্থায়নে পরিচালিত ডাব্লিউসিএস (WCS) ও ওয়ার্ল্ডফিশের সমন্বয়ে বাস্তবায়িত ‘সুস্থ সাগর’ প্রকল্পের গবেষণা সহকারী মো. বখতিয়ার রহমান বলেন, ফাইলফিশ (Filefish) মূলত সামুদ্রিক উপকূলীয় অঞ্চলে বসবাসকারী একটি মাছ। এদের দেহ চ্যাপ্টা ও ডিম্বাকার এবং চামড়া শক্ত ও রুক্ষ হওয়ায় ইংরেজিতে এদের Filefish বলা হয়।

তিনি আরও জানান, এ মাছ সাধারণত শৈবাল, স্পঞ্জ, জেলিফিশ, ছোট ক্রাস্টেশিয়ান, চিংড়ি, শামুক এবং অন্যান্য তলদেশীয় অমেরুদণ্ডী প্রাণী খেয়ে বেঁচে থাকে। বাংলাদেশের বঙ্গোপসাগর উপকূলেও এদের বিচরণ রয়েছে এবং মাঝে মাঝে জেলেদের জালে ধরা পড়ে। তবে উপকূলে মৃত অবস্থায় ভেসে আসার ঘটনা খুব একটা দেখা যায় না।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে কুয়াকাটা উপকূলে বিরল প্রজাতির বিভিন্ন সামুদ্রিক প্রাণী ভেসে আসা বা ধরা পড়ার ঘটনা বাড়ছে। এ ধরনের ঘটনা সামুদ্রিক জীববৈচিত্র্য নিয়ে গবেষণার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে।

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় জমি দখলের অভিযোগ, মহিপুর থানায় লিখিত আবেদন

কুয়াকাটা সৈকতের বালুচরে ভেসে এলো বিরল সামুদ্রিক ‘ফাইলফিশ’

আপডেট সময় : ০৯:৩০:৫০ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬