ঢাকা ০৫:২১ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo মহিপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত Logo কুয়াকাটায় শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালন Logo কুয়াকাটায় আশানুরূপ পর্যটক নেই, হতাশ পর্যটন ব্যবসায়ীরা Logo যুবদল নেতার বিরুদ্ধে ছোট ভাইকে পিটিয়ে আহত করার অভিযোগ Logo ঢাকার হাটে ১৮ মণের ‘ভয়ংকর’ ও ১৭ মণের ‘বাদশা বাবু’ বিক্রি হয়নি Logo মহিপুর থানায় ৬০ (ষাট) পিচ ইয়াবা ট্যাবলেট সহ ০৩ (তিন) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার। Logo দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠ পর্যটন গন্তব্য হতে পারে কুয়াকাটা— প্রয়োজন শুধু সমন্বিত উদ্যোগ Logo মাত্র ৮ মাসে হাফেজ ১২ বছরের মুয়াজ, নিজ প্রতিষ্ঠানে সংবর্ধন Logo সাংবাদিক তুহিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন  Logo মহিপুরে স্কুলের রাস্তা ইটের সলিং করে সম্মাননা পেলেন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ
আজকের শিরোনামঃ

মহিপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

  • আপডেট সময় : ১১:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
  • ৪১২ বার পড়া হয়েছে

মহিপুর প্রতিনিধি: মহিপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।  বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে পটুয়াখালীর মহিপুরে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

শনিবার (৩০ মে) সন্ধ্যায় মহিপুর থানা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত এ কর্মসূচিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মহিপুর থানা বিএনপির সভাপতি আব্দুল জলিল হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, লতাচাপলী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হাওলাদারসহ স্থানীয় নেতারা।

বক্তারা শহীদ জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা স্মরণ করেন। তাঁরা তাঁর আদর্শ অনুসরণ করে সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে শহীদ জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন মহিপুর থানা ওলামা দলের সদর ইউনিয়ন সভাপতি মাওলানা শাহ আলম মাতুব্বর।

অনুষ্ঠানে মহিপুর সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মিজানুর রহমান হাওলাদার, থানা যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্যাদা, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরিদ খান, শ্রমিক দলের সভাপতি মোস্তাফিজুর রহমান পিন্টু, ছাত্রদলের আহ্বায়ক তানজিল আলমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এদিকে এ উপলক্ষে কুয়াকাটা পৌর বিএনপির উদ্যোগেও আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য, ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে এক সামরিক অভ্যুত্থানচেষ্টার সময় নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রতিবছর বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করে থাকে।

জনপ্রিয় সংবাদ

মহিপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

মহিপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত

আপডেট সময় : ১১:৩৮:১১ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬