ঢাকা ০৬:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার Logo কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকার বরাদ্দে ৩০ হাজার ‘পার্সেন্টেজ’ দাবির অভিযোগ Logo পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন Logo শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  Logo কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা। Logo ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত Logo কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।  Logo আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল, কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদককে শোকজ Logo কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস-২০২৫ অর্জন। Logo কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম শাহিন স্যারকে অভিনন্দন জানিয়েছেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী। 
আজকের শিরোনামঃ

মহিপুরে স্কুলের রাস্তা ইটের সলিং করে সম্মাননা পেলেন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ

  • আপডেট সময় : ০৪:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
  • ৪৮১ বার পড়া হয়েছে

মহিপুর প্রতিনিধি :

মহিপুরে জনকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুলের প্রধান উপদেষ্টা মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদীকে এক বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকাল ১০টায় স্কুল মিলনায়তনে আয়োজিত ‘প্রথম প্রান্তিক মূল্যায়ন-২০২৬’-এর ফলাফল প্রকাশ ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। মূলত স্কুল সংলগ্ন কর্দমাক্ত কাঁচা রাস্তাটি ইটের সলিং করে চলাচলের উপযোগী করায় স্কুল কর্তৃপক্ষের পক্ষ থেকে তাকে এই কৃতজ্ঞতা স্মারক দেওয়া হয়।

স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি হাফিজুর রহমান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ডালবুগঞ্জ ইউনিয়নের মিরপুর গ্রামে অবস্থিত আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয়ে পরিচালিত ‘রেডিয়েন্ট ইসলামিক মডেল স্কুল’। দীর্ঘদিন ধরে স্কুল সংলগ্ন কাঁচা রাস্তাটি সামান্য বৃষ্টিতেই কর্দমাক্ত হয়ে পড়ত। ফলে কোমলমতি শিক্ষার্থী, শিক্ষক এবং স্থানীয় বাসিন্দাদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি নজরে আসার পরপরই ইউপি চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী দ্রুততম সময়ে রাস্তাটিতে ইটের সলিং করার উদ্যোগ নেন। রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ায় সর্বমহলে প্রশংসিত হচ্ছেন তিনি।

অনুষ্ঠানে স্কুলের সভাপতি হাফিজুর রহমান আকাশ তাঁর বক্তব্যে বলেন, ‘এই রাস্তাটি কাঁচা থাকায় আমাদের কোমলমতি শিক্ষার্থীদের স্কুলে আসতে ভীষণ কষ্ট হতো। অনেক সময় ছাত্র-ছাত্রীরা পিছলে পড়ে গিয়ে বই-খাতা ও পোশাক নষ্ট করত। চেয়ারম্যান মহোদয় আমাদের কষ্ট অনুধাবন করে রাস্তাটি ইটের সলিং করে দিয়েছেন। আমরা স্কুল পরিবার এবং এলাকাবাসী তাঁর প্রতি কৃতজ্ঞ।’

স্কুলের পরিচালক মাইনুদ্দিন আল আতিক বলেন, ‘শিক্ষা বিস্তারে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ভালো যোগাযোগ ব্যবস্থার বিকল্প নেই। চেয়ারম্যান সাহেব রাস্তাটি সংস্কার করে দিয়ে একটি মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।’

সম্মাননা গ্রহণ শেষে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাওলানা হেদায়েত উল্লাহ জিহাদী বলেন, ‘জনগণের সেবা করাই জনপ্রতিনিধিদের মূল দায়িত্ব। শিক্ষার্থীরা আমাদের ভবিষ্যৎ। তারা যেন সুন্দর পরিবেশে এবং নিরাপদে শিক্ষাপ্রতিষ্ঠানে আসতে পারে, তা নিশ্চিত করা আমাদের কর্তব্য। ডালবুগঞ্জ ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে আমি সবসময় সচেষ্ট থাকব। এই সম্মাননা আমার কাজের দায়বদ্ধতা আরও বাড়িয়ে দিল।’

স্থানীয় সমাজকর্মী আল পারভেজ রিয়ানের চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মাওলানা আব্দুর রহমান, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আব্দুল মালেক হাওলাদার, উপদেষ্টা শাহ আলম মাস্টার ও পল্লি চিকিৎসক আবুল হোসেন।

এছাড়াও স্কুলের সহকারী প্রধান শিক্ষক রুপালি রেশমা, সহকারী শিক্ষক আকলিমা নিশি, মরিয়ম বেগম, সাবেক সহকারী শিক্ষক ফাইজুর রহমান, অভিভাবক সদস্য ফাতেমা আক্তার সুমনাসহ ছাত্র-ছাত্রী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

রাস্তাটি ইটের সলিং হওয়ায় শুধু স্কুলের শিক্ষার্থীই নয়, বরং এই এলাকার সাধারণ মানুষ ও স্থানীয় ব্যবসায়ীদের দীর্ঘদিনের যাতায়াত কষ্টের অবসান ঘটেছে। ফলে পুরো এলাকাবাসীর মাঝেই এখন আনন্দ ও সন্তোষ বিরাজ করছে।

জনপ্রিয় সংবাদ

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

মহিপুরে স্কুলের রাস্তা ইটের সলিং করে সম্মাননা পেলেন চেয়ারম্যান হেদায়েত উল্লাহ

আপডেট সময় : ০৪:০২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬