ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার Logo কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকার বরাদ্দে ৩০ হাজার ‘পার্সেন্টেজ’ দাবির অভিযোগ Logo পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন Logo শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  Logo কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা। Logo ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত Logo কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।  Logo আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল, কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদককে শোকজ Logo কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস-২০২৫ অর্জন। Logo কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম শাহিন স্যারকে অভিনন্দন জানিয়েছেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী। 
আজকের শিরোনামঃ

জকিগঞ্জে পুলিশের অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৩

  • আপডেট সময় : ০৫:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৫০২ বার পড়া হয়েছে

জকিগঞ্জ প্রতিনিধিঃ

সিলেটের জকিগঞ্জ থানা পুলিশের বিশেষ অভিযানে যাবজ্জীবন সাজা পরোয়ানাভুক্ত এক আসামিসহ মোট ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। জেলা পুলিশের অপরাধ দমন, মাদক উদ্ধার ও সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে জকিগঞ্জ থানা এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​পুলিশ সূত্রে জানা গেছে, ৫ জুলাই জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাকের দিক নির্দেশনায় এএসআই (নি:) এরশাদ মিয়া ও সঙ্গীয় ফোর্স এবং র‍্যাবের যৌথ সহায়তায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলমাস আহমদকে গ্রেফতার করা হয়।

আলমাস আহমদ জকিগঞ্জ থানার কাপনা গ্রামের মনোহর আলীর ছেলে। তার বিরুদ্ধে জকিগঞ্জ জিআর নং-৯১/১৪ এবং দায়রা নং-৩৯৬/১৬ এর অধীনে যাবজ্জীবন সাজার পরোয়ানা ছিল।

​পৃথক অভিযানে জকিগঞ্জ থানার অপর একটি দল বিয়ানীবাজার বিবিধ নং-১৫৯/২০২৪ এর পরোয়ানাভুক্ত আসামি ওলিউর রহমান (৫৪)-কে গ্রেফতার করে। তিনি উপজেলার বাটইশাইল গ্রামের মৃত ছমির উদ্দিনের ছেলে।
​এছাড়া, জকিগঞ্জ জিআর নং-২৩/১২ এবং জকিগঞ্জ জিআর নং-১৫৬/২৬ এর পরোয়ানাভুক্ত অপর আসামি আব্দুল বারী ওরফে পছাই (৪০)-কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মাতারগ্রামের মৃত আব্দুর রহিম ওরফে মাখই-এর ছেলে।

​জকিগঞ্জ থানা পুলিশ নিশ্চিত করেছে যে, গ্রেফতারকৃত আসামিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা পুলিশ জানায়, জকিগঞ্জ সীমান্ত এলাকায় চোরাচালান রোধ, মাদক কারবারিদের চিহ্নিতকরণ এবং সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

জকিগঞ্জে পুলিশের অভিযান: যাবজ্জীবন সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৫:২০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬