ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। Logo ১৫০ গ্রাম গাঁজাসহ ১ জন মাদক কারবারি গ্রেফতার Logo ৫০ পিচ ইয়াবাসহ ২ জন মাদক কারবারি গ্রেফতার Logo মুন্সীগঞ্জ থানা পুলিশ কর্তৃক মাদক বিরোধী অভিযানে চিহ্নিত ০৩ জন মাদক ব্যাবসায়ী ৬০( ষাট) পিস ইয়াবাসহ গ্রেফতার” Logo মাদক ব্যবসায়ী মোঃ সুমন সরদার (২৮) পটুয়াখালী ডিবি পুলিশের অভিযানে ১১০ (একশত দশ) পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার Logo আমতলী থানা পুলিশের বিশেষ অভিযানে ০৮ পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ ০১ জন আসামী গ্রেফতার Logo বিশেষ অভিযানে বিদেশি পিস্তলসহ নিষিদ্ধ সংগঠনের শীর্ষ সন্ত্রাসী গ্রেফতার Logo “মুন্সীগঞ্জ ডিবি পুলিশের অভিযানে কাজীরপাগলা থেকে ৬০০ পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার” Logo ২ জন অস্ত্রধারী মাদক কারবারি গ্রেফতার। Logo ফতুল্লা মডেল থানা পুলিশ কর্তৃক ১৭ কেজি গাঁজা সহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার 
আজকের শিরোনামঃ

এইচএসসি পরীক্ষার্থীদের সাথে প্রতারণা: বগুড়া শিবগঞ্জে মহাস্থান কলেজ অপারেটর শাওন গ্রেফতার

  • আপডেট সময় : ০২:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬
  • ৪৬৪ বার পড়া হয়েছে

গোলাম রব্বানী শিপন, মহাস্থান- বগুড়াঃ

​বগুড়ার শিবগঞ্জে এইচএসসি-২০২৬ পরীক্ষার ফরম পূরণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে তা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী সাব্বির হোসেন শাওনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাওন মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রী কলেজের আউটসোর্সিংয়ের কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। তিনি শিবগঞ্জ থানার বানাইল গ্রামের মৃত আব্দুল মান্নান শেখের ছেলে।
​আজ রবিবার (৫ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে শিবগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড এলাকায় আসামীর বোনের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

​পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, মহাস্থান মাহীসাওয়ার ডিগ্রী কলেজের এইচএসসি-২০২৬ সালের পরীক্ষার্থী মোঃ হাসর (১৭), মোঃ সম্রাট সরকার (১৮), মোঃ তৌহিদুর রহমান তামিম (১৭), মোঃ মইনুর ইসলাম (১৭), মোঃ অমিত হাসান (১৭) এবং মোঃ সাব্বির হোসেন (১৭) সহ বেশ কয়েকজন শিক্ষার্থীর সাথে সুসম্পর্ক ও বিশ্বাস স্থাপনের মাধ্যমে প্রতারনার ফাঁদ তৈরী করেন, কম্পিউটার অপারেটর সাব্বির হোসেন শাওন। এমতাবস্থায় তিনি বোর্ড পরীক্ষার ফরম পূরণ করে দেওয়ার কথা বলে প্রতি শিক্ষার্থীর কাছ থেকে ৪,৫০০ টাকা করে মোট ২৭,০০০ টাকা গ্রহণ করেন।
​পরবর্তীতে গত ১ জুলাই ২০২৬ তারিখে (পরীক্ষা শুরুর আগের দিন) বিকেল অনুমান ৪টার দিকে পরীক্ষার্থীরা যখন তাদের প্রবেশপত্র সংগ্রহ করতে কলেজে যায়, তখন তারা জানতে পারে যে তাদের নামে কোনো প্রবেশপত্র ইস্যু করা হয়নি। শাওন ও তার অজ্ঞাতনামা সহযোগীরা প্রতারণামূলকভাবে ফরম পূরণের কোনো পদক্ষেপই গ্রহণ করেনি এবং সম্পূর্ণ টাকা আত্মসাৎ করেছে। এতে শিক্ষার্থীদের শিক্ষাজীবন চরম অনিশ্চয়তার মুখে পড়ে।

​এই প্রতারণার ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি অবগত হওয়ার সাথে সাথে বগুড়া জেলা পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় মাঠে নামে পুলিশ।

​সহকারী পুলিশ ব্যাপক (শিবগঞ্জ সার্কেল) মোঃ রবিউল ইসলাম ও শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামানের সরাসরি তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মোশারফ হোসাইন চৌধুরী, এসআই মঞ্জয় কুমার কুন্ডু, এসআই মোঃ এরশাদ আলী, এএসআই এরশাদুর রহমান এবং এএসআই মোস্তাফিজুর রহমানসহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় একটি বিশেষ টিম অভিযান পরিচালনা করে।

​পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার আজ রবিবার ভোর রাতে শিবগঞ্জ পৌরসভা এলাকা থেকে আসামী প্রতারক শাওনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এই ঘটনায় শিবগঞ্জ থানায় দণ্ডবিধির ৪০৬/৪২০ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে (মামলা নং-০৮, তারিখ-০৪ জুলাই ২০২৬; জি.আর নং-২৩৯)।
​শিবগঞ্জ থানা পুলিশ জানায়, গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী সাব্বির হোসেন শাওন পরীক্ষার্থীদের বিশ্বাস ভঙ্গ করে প্রতারণামূলকভাবে ফরম পূরণের টাকা আত্মসাৎ করার কথা স্বীকার করেছেন। জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

​এ বিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহীনুজ্জামান জানান, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে এমন জঘন্য প্রতারণা কোনোভাবেই বরদাশত করা হবে না। অভিযোগ পাওয়ার সাথে সাথেই তারা অভিযান চালিয়ে প্রধান আসামীকে গ্রেফতার করেছি। এই ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

জনপ্রিয় সংবাদ

নৌযান শুমারিতে অংশ নিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে জেলেদের সহযোগিতা চাইলেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী।

এইচএসসি পরীক্ষার্থীদের সাথে প্রতারণা: বগুড়া শিবগঞ্জে মহাস্থান কলেজ অপারেটর শাওন গ্রেফতার

আপডেট সময় : ০২:৫১:১৬ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬