ঢাকা ০৭:৩৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার Logo কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকার বরাদ্দে ৩০ হাজার ‘পার্সেন্টেজ’ দাবির অভিযোগ Logo পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন Logo শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  Logo কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা। Logo ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত Logo কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।  Logo আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল, কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদককে শোকজ Logo কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস-২০২৫ অর্জন। Logo কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম শাহিন স্যারকে অভিনন্দন জানিয়েছেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী। 
আজকের শিরোনামঃ

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -১

  • আপডেট সময় : ১২:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

নির্ভুল বার্তা ডেক্সঃ

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুলিশি অভিযানে ১০ কেজি গাঁজাসহ মো. আব্দুল মোতালেব (৩৫) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) রাতে উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে বিজয়নগর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল মোতালেব বামুটিয়া গ্রামের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে বিজয়নগর থানার উপ-পরিদর্শক (এসআই) রাজীব কুমার সাহার নেতৃত্বে পুলিশের একটি দল ১০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের বামুটিয়া এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে বামুটিয়া গ্রামের একটি বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে এসআই আলী রেজা মামুন উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধারকৃত গাঁজা আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করেন এবং ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে মোতালেবকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার (১ জুলাই) মামলাটি রুজু করা হয়।

বিজয়নগর থানা পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্য আলামত হিসেবে জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে। মাদকের বিরুদ্ধে এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জনপ্রিয় সংবাদ

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার -১

আপডেট সময় : ১২:৩৪:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬