ঢাকা ০৬:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
এইমাত্র পাওয়াঃ
Logo মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার Logo কলাপাড়ায় মসজিদের ৩ লাখ টাকার বরাদ্দে ৩০ হাজার ‘পার্সেন্টেজ’ দাবির অভিযোগ Logo পটুয়াখালীতে অসহায় ১৪ ছানি রোগীর বিনামূল্যে চক্ষু অপারেশন সম্পন্ন Logo শ্রেষ্ঠ প্রধান শিক্ষক কুতুবউদ্দিন তালুকদার।  Logo কলাপাড়ায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা। Logo ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি নির্বাচনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত Logo কলাপাড়ায় ৩৪ মাধ্যমিক বিদ্যালয়কে শিক্ষা সামগ্রী প্রদান করলেন এমপি।  Logo আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে জমি দখল, কুয়াকাটা পৌর বিএনপির সম্পাদককে শোকজ Logo কলাপাড়ায় ৭ শিক্ষার্থীর স্কাউটস প্রেসিডেন্ট এওয়ার্ডস-২০২৫ অর্জন। Logo কুয়াকাটা খানাবাদ কলেজের সহকারী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম শাহিন স্যারকে অভিনন্দন জানিয়েছেন মহিপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহ খান রাব্বী। 
আজকের শিরোনামঃ

জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের এসব যৌক্তিক দাবির প্রতিফলন না ঘটলে আগামীতে বিএনপির উপর প্রভাব পরতে পারে

  • আপডেট সময় : ০২:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬
  • ৫২৫ বার পড়া হয়েছে

কুয়াকাটা প্রতিনিধিঃ

দক্ষিণাঞ্চলের সার্বিক উন্নয়ন এবং ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেটে একাধিক মেগা প্রকল্প অন্তর্ভুক্তির দাবিতে পটুয়াখালীর মহিপুরে ব্যতিক্রমি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের সিক্স লেন সড়ক থেকে পর্যটন নগরী কুয়াকাটা পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটারজুড়ে হাজার হাজার মানুষের অংশগ্রহণে এ কর্মসূচি পালিত হয়।

‘কলাপাড়া উপজেলা নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

দীর্ঘ সড়কজুড়ে মানুষের সারিবদ্ধ উপস্থিতি পুরো এলাকায় এক ব্যতিক্রমি দৃশ্যের সৃষ্টি করে।

মানববন্ধন থেকে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে সরকারের কাছে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন মহাসড়ক দ্রুত বাস্তবায়ন, কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ গঠন, পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু, শের-ই-বাংলা মেডিকেল কলেজকে মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীতকরণ, কুয়াকাটায় বিমানবন্দর নির্মাণ, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত রেল সংযোগ স্থাপন, নদীভাঙন রোধে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, বরিশাল-ভোলা সেতু দ্রুত নির্মাণ এবং ভোলার প্রাকৃতিক গ্যাস ব্যবহার করে ভোলা-বরিশাল-পটুয়াখালী অঞ্চলকে শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলা।

মানববন্ধনে অংশ নেওয়া ব্যবসায়ী ও পর্যটন উদ্যোক্তারা বলেন, পদ্মা সেতু চালুর পর কুয়াকাটায় পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। তবে কুয়াকাটা উন্নয়ন কর্তৃপক্ষ, বিমানবন্দর ও প্রয়োজনীয় অবকাঠামোর অভাবে পর্যটন শিল্পের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। একই সঙ্গে পায়রা বন্দর পূর্ণাঙ্গভাবে চালু এবং ভোলার গ্যাস এ অঞ্চলে সরবরাহ করা হলে শিল্পায়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে তারা মন্তব্য করেন।

পরিবহন শ্রমিক ও চালক নেতারা বলেন, ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত সড়কটি ৬ লেনে উন্নীত করা এবং রেল সংযোগ স্থাপন সময়ের দাবি। এতে দেশের দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় বৈপ্লবিক পরিবর্তন আসবে।

উপকূলীয় অঞ্চলের মৎস্যজীবী ও কৃষকেরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে প্রতিবছর নদীভাঙনে অসংখ্য পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই জীবন ও সম্পদ রক্ষায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ এখন সবচেয়ে জরুরি।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থী এবং স্থানীয় চিকিৎসকেরা বলেন, দক্ষিণাঞ্চলের কোটি মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল কলেজটিকে পূর্ণাঙ্গ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা প্রয়োজন।

মানববন্ধনে মহিপুর থানা বি এন পি ও নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, “দক্ষিণাঞ্চল আর অবহেলিত জনপদ নয়। পায়রা বন্দর, পদ্মা সেতু ও কুয়াকাটা সমুদ্রসৈকত এ অঞ্চলের অর্থনৈতিক গুরুত্ব বহুগুণ বাড়িয়েছে। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে আমাদের ৯ দফা দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ দেওয়া হলে দক্ষিণাঞ্চল দেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তিতে পরিণত হবে।

আয়োজকেরা জানান, জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের এসব যৌক্তিক দাবির প্রতিফলন না ঘটলে আগামীতে বিএনপির উপর প্রভাব পরতে পারে।

জনপ্রিয় সংবাদ

মহিপুরে ৫১ পিস ইয়াবাসহ সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

জাতীয় বাজেটে দক্ষিণাঞ্চলের এসব যৌক্তিক দাবির প্রতিফলন না ঘটলে আগামীতে বিএনপির উপর প্রভাব পরতে পারে

আপডেট সময় : ০২:৪৫:০৪ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬